তাহিরপুর প্রতিনিধি | ২১ জুলাই, ২০১৮
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহারছড়া ধাওয়া বিল থেকে ৩ লাখ টাকার অবৈধ কোনা জাল জব্দ করেছে পুলিশ।
শনিবার (২১ জুলাই) সকালে লোহারছড়া ধাওয়া বিলে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহারছড়া ধাওয়া বিলে অভিযান চালিয়ে ৩ লাখ টাকার কোনা জাল জব্দ করা হয়।
জব্দকৃত কোনা জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলেও জানান তিনি।
তবে এই ঘটনায় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ ধরা জেলেরা জাল ফেলেই পালিয়ে যায়।