Sylhet Today 24 PRINT

দুই কর্মী আটক, পুলিশ কমিশনারের কার্যালয়ে আরিফের অবস্থান

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০১৮

প্রচারণা চালানো দুই কর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থেকে রাসেল ও সুমন নামের ওই দুই কর্মীকে আটক করা হয় বলে অভিযোগ আরিফের।  এদে মুক্তির দাবিতে শনিবার দুপুর থেকে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে অবস্থান নেন এই মেয়র প্রার্থী।

শনিবার (২১ জুলাই) বেলা দেড়টা থেকে নগরীর উপশহরস্থ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে সামনে দলীয় নেতাকর্মীসহ অবস্থান নেন আরিফ।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ জানান,  শুক্রবার রাতে আরিফের প্রচারণায় অংশ নেওয়া দুই কর্মীকে আটক করা হয়েছে। সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে রাসেল আহমদ এবং সুমন আহমদ নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

তবে দক্ষিণ সুরমা থানা পুলিশ ওই দুই কর্মীকে আটকের বিষয়টি অস্বীকার করেছে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, পুলিশ সিলেটের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করছে। কোনো মামলা-ওয়ারেন্ট ছাড়াই আমার কর্মীদের ধরপাকড় করছে। সিলেটে এই ধরণের কর্মকান্ড সহ্য করা হবে না। আমরা এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.