Sylhet Today 24 PRINT

আরিফের সমর্থনে সিলেটে শ্রমিক দলের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ করেছে জেলা ও মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ।

শনিবার (২১ জুলাই) দরগাহ গেইট, আম্বরখানা, দর্শন দেউড়ী সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোরমান আলী, মহানগর শ্রমিক দলের সহসভাপতি সামসুল ইসলাম, ইউনুস মিয়া, সৈয়দ সামসুল হক, সুনামগঞ্জ জেলার শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন, মৌলভীবাজার শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, দক্ষিণ সুরমা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল মুকিত, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলা উদ্দিন সওদাগর, জেলা শ্রমিক দলের সহসভাপতি মো. ফরিদ উদ্দিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল ইসলাম সুহেল, জেলা শ্রমিক দলের মহিলা সম্পাদক হাফসা বেগম, দক্ষিণ সুরমা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজা সাহা, সদস্য জাহাঙ্গীর আলম, লিটন আহমদ (তারাব আলী), সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহান, সুনামগঞ্জ জেলা সদস্য আছির আলী, ফরহাদ আহমদ, জিয়া উদ্দিন, তইমুছ আলম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক ওলি উল্লাহ, জেলা শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, মো. ওসমান আলী, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রুস্তম আলী, সদস্য রুমেল আহমদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি রফিকুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক বাবলা আহমদ, দপ্তর সম্পাদক জামাল আহমদ, ক্রীড়া সম্পাদক নাজির উদ্দিন, সদস্য আজিম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.