সিলেটটুডে ডেস্ক | ২১ জুলাই, ২০১৮
জনগণের টাকায় জনগণের নেতা নির্বাচিত হবেন বলে উল্লেখ করেছেন বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ। তিনি আরও বলেন, কালোটাকা ও পেশীশক্তির নির্বাচনের সংস্কৃতির বিপরীতে আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।
শনিবার (২১ জুলাই) সিপিবি-বাসদের মেয়র প্রার্থী বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর মই মার্কার গনসংযোগকালে এ কথাগুলো বলেন।
'এক ভোট এক নোট ' স্লোগান নিয়ে এতে নগরীর নাগরিকরা স্বত:স্ফূর্তভাবে নোট দিয়ে নির্বাচনী তহবিলে আর্থিক সহযোগিতা করেন।
সকাল থেকে নগরীর কুমারপাড়া, নয়াসড়ক, মিরাবাজার গণসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফরের সাথে আরও ছিলেন বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমদ, বাসদ নেতা নব কুমার কর্মকার, গোলাম রাব্বানী, রাহাত আহমদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী রাজীব, তিতুমীর কলেজের ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন মহানগর নেতা নাবিল এইচ, পার্থ সারথি তালুকদার, তন্ময় পাল, ছাত্র ফ্রন্ট মহানগর সঞ্জয় শর্মা, এনামুল হক সামী, তাহমিনা, সঞ্জিত শর্মা প্রমুখ।