Sylhet Today 24 PRINT

ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না: আমির খসরু

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৮

সিলেটে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোন ষড়যন্ত্র ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। আরিফুল হক চৌধুরী প্রমাণ করেছেন সিলেটের উন্নয়নে তার কোন বিকল্প নেই। বর্তমান সরকারে পায়ের নিচের মাটি সরে গেছে, তাই তারা পুলিশ ও গোয়েন্দা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করছে।

শনিবার (২১ জুলাই) বিকেলে নগরীর কাজিটুলাস্থ গণসংযোগকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির শাহিন, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গিরদার, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.