Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পর্দা নামলো সাংস্কৃতিক উৎসবের

মৌলভীবাজার প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৮

সংস্কৃতি মন্ত্রণালয় এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পর্দা নামলো দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের। শনিবার (২১ জুলাই) রাত ৯টা শেষ হয় দুই দিনের এ আয়োজন।

দুইদিন ব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার একশ আশি জন শিল্পী নানা পরিবেশনায় অংশ গ্রহণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চা শ্রমিকদের কাঠি নৃত্য, মনিপুরী নৃত্য, ধামাইল, জারিগানসহ স্থানীয় বিভিন্ন পরিবেশনা। দর্শকরা কাঠি-নৃত্য, মনিপুরী নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানের শেষে আলোচনা সভা এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরেন এবং সুস্থ সামাজিক জীবনে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি আজিজুর রহমান বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা যুব সমাজের মেধা বিকাশের ভূমিকা রাখে তাই সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.