Sylhet Today 24 PRINT

ছাতকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

ছাতক প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৮

ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচ শনিবার (২১ জুলাই) বিকেলে মহসিন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে মুক্তিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফাইনাল খেলায় শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-২ গোলে পাইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম আহমদ খান, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লাল মিয়া, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হেলালুল ইসলাম, মিছবাহুজ্জামান শিলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল রায়, ইউপি সদস্য ফজলু মিয়া প্রমুখ।

সভা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এমপি মুহিবুর রহমান মানিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.