Sylhet Today 24 PRINT

\'নাগরিক নিরাপত্তা নিশ্চিত করে কাঙ্ক্ষিত উন্নয়নে বদ্ধ পরিকর\'

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমাদের বিগত দিনের নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করলেও নাগরিকদের কাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এর কারণ সমন্বিত ও সময়োপযোগী উদ্যোগের অভাব। আমি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করেই নগরীর কাঙ্ক্ষিত উন্নয়নে বদ্ধ পরিকর। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া কোন নগরীর সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (২১ জুলাই) নগরীর শিবগঞ্জের  রায়নগর, খারপাড়া এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা সমূহে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে টেবিল ঘড়ি মার্কার সমর্থনে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো তিনি বলেন বলে জামায়াতে ইসলামি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এসময় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, ২০ দলীয় জোটের বিভিন্ন শরীক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুর, আব্দুস শহীদ জোয়ারদার, রফিকুল ইসলাম, আব্দুল মতলিব, দেলোয়ার হোসেন, আব্দুর রউফ, ফরিদ আহমদ, আব্দুল্লাহ আল ফারুক, মহসিনুর রহমান ও আব্দুল মুক্তাদির ফাহাদ প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.