বিশ্বনাথ প্রতিনিধি | ২২ জুলাই, ২০১৮
সিলেটের বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ‘বিশ্বনাথ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক কামাল মুন্নাকে সভাপতি, ‘বাংলাপেইজ টুয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক আক্তার আহমদ সাহেদকে সাধারণ সম্পাদক ও ‘সিলটিভি’র স্টাফ রিপোর্টার শুকরান আহমেদ রানাকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২২ জুলাই) দুপুরে সিনিয়র সাংবাদিক আশিক আলীর সভাপতিত্বে ‘বিশ্বনাথ টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে অনলাইন প্রেসক্লাব গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, সহসভাপতি এনামুল হক মামুন (ফিল্যান্স সাংবাদিক), সহসাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন (ভারপ্রাপ্ত সম্পাদক-সময় টুয়েন্টিফোর ডটকম), প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন (নির্বাহী সম্পাদক-ডেইলি বিশ্বনাথ বার্তা ডটকম), সিনিয়র সদস্য খালেদ মাসুদ রনি (সম্পাদক-বাংলাপেইজ টুয়েন্টিফোর ডটকম), টুনু তালুকদার (নির্বাহী সম্পাদক-সময়েরডাক টুয়েন্টিফোর ডটকম), আশিক আলী (প্রতিনিধি-সিলেট সুরমা ২৪ ডটকম), নির্বাহী সদস্য নবীন সোহেল (বিশ্বনাথ প্রতিনিধি- প্রথমবেলা টুয়েন্টিফোর ডটকম), আব্দুস সালাম (স্টাফ রিপোর্টার-বিশ্বনাথ ২৪ ডটকম), মিছবাহ উদ্দিন (সম্পাদক-সিলেট আপডেট নিউজ ২৪ ডটকম), কামাল উদ্দিন (স্টাফ রিপোর্টার-বিশ্বনাথ ২৪ ডটকম), রুবেল আহমদ (স্টাফ রিপোর্টার-বিশ্বনাথ ২৪ ডটকম), মশাহিদ আলী (স্টাফ রিপোর্টার-ডেইলি বিশ্বনাথ বার্তা ডটকম), আব্দুল সালাম জুনেদ (সম্পাদক-বিশ্বনাথভিউ২৪ডটকম), আব্দুল বাছিত (সম্পাদক-বাসিয়া নিউজ২৪ ডটকম)।