সিলেটটুডে ডেস্ক | ২২ জুলাই, ২০১৮
মাদক ও সন্ত্রাসমুক্ত পর্যটকবান্ধব সিলেট নগর গড়তে মই মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সিপিবি-বাসদের মেয়র প্রার্থী আবু জাফর।
রোববার (২২ জুলাই) সকাল থেকে দিনব্যাপী নগরীর সুবিদবাজার, ফাজিলচিশত, মীরের ময়দান, বনকলাপাড়া, হাজী পাড়া, লন্ডনী রোড এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।
গণসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফরের সাথে ছিলেন, বাসদ নেতা গোলাম রাব্বানী, রাহাত আহমদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী রাজীব, তিতুমীর কলেজের ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট নেতা অরুন বিশ্বাস, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ফ্রন্ট নেতা বিশ্বজিৎ দে, ছাত্র ইউনিয়ন মহানগর নেতা নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত, সঞ্জয় শর্মা, এনামুল হক সামী, সাজ্জাদ হোসাইন, তাহমিনা, প্রমুখ।