দিরাই প্রতিনিধি | ২৩ জুলাই, ২০১৮
দিরাই উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুল বাতেনের অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে দিরাই দলিল লেখক সমিতি।
রোববার (২২ জুলাই) বিকেলে দিরাই হাসপাতাল রোডস্থ সমিতির কার্যালয়ে সাব-রেজিস্ট্রার আব্দুল বাতেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলিল লেখক, সেবা গ্রহীতাদের সাথে অসদাচরণের অভিযোগ এনে সমিতির কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।
সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলিল লেখক হুসেন আহমদ, মহিবুল হক, মহিবুর সরদার, আজাদ মিয়া, বিশ্বজিৎ রায়, মুজিবুর রহমান তালুকদার, মধু কুমার দাস, ওয়েছ সর্দার, দিগেন্দ্র দেবনাথ, জ্যোতির্ময় রায়, কয়েছ খান, নুর মিয়া প্রমুখ।