Sylhet Today 24 PRINT

জনগণের সেবা দিতে সকলকে আন্তরিক হতে হবে: মৃণাল কান্তি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৮

জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৮ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুলাই) রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক দেবজিত সিনহার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবা দিতে সকলকে আন্তরিক হতে হবে। প্রত্যেক নাগরিককে সেবা দেবার জন্য আমরা সার্ভিস করছি। তারা যাতে সঠিক সেবা পেতে পারে তার জন্য সচেষ্ট হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সিইও আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সিলেটের আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, এসএমপির এডিসি প্রণব কুমার রায়, সিলেট ভারপ্রাপ্ত পুলিশ সুপার ড. মো. আক্তারুজ্জামান বাবু মিয়া, ডিআইজির কার্যালয় সিলেট রেঞ্জের পুলিশ সুপার মো. নুরুল ইসলাম প্রমুখ।

এর আগে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এসে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.