সিলেটটুডে ডেস্ক | ২৩ জুলাই, ২০১৮
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে নৌকা ও মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে এক গণসংযোগ করা হয়েছে।
সোমবার (২৩ জুলাই) বিকেলে ১৫নং ওয়ার্ডের ধোপাদিঘীর পূর্বপাড় এলাকায় এ গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সহ প্রত্যেক নেতাকর্মীকে মানুষের ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। পাশাপাশি আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী লন্ডনের কাউন্সিলর নাজমা রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিনিয়র সহসভাপতি শামছুল আলম, সহসভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, হাজী ময়নুল ইসলাম, মাহমুদুর রশীদ দিদার, সাধারণ সম্পাদক ফেরদৌস খান, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, আব্দুল মালিক পুকন, সাংগঠনিক সম্পাদক সেলিম খান, দপ্তর সম্পাদক আব্দুল হক লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম টিপু সুলতান, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব শিহাব উদ্দিন রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজরা চৌধুরী, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুহেল চৌধুরী, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক বিলাল উদ্দিন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুয়েব চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক বিধু ভূষণ চক্রবর্তী, ফরিদা ইয়াসমীন হেপী প্রমুখ।