Sylhet Today 24 PRINT

পরিকল্পিত উন্নয়নে সমৃদ্ধ নগরী গড়ে তুলা হবে: আবু জাফর

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কার সমর্থনে গণসংযোগ করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) দিনব্যাপী নগরীর চৌকিদিঘী, মজুমদারী, বড়বাজার, বাদামবাগিছা গণসংযোগ হয় এবং চৌকিদিঘী ও বাদমবাগিছায় পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি পরিকল্পিত উন্নয়নে সমৃদ্ধ নগরী গড়ে তুলতে মই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভাগুলোতে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিপিবি জেলা সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য বাসদ প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা সুমন, বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা প্রমুখ।

গণসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফর এর সাথে ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন, বাসদ নেতা রাহাত আহমদ, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী রাজীব, তিতুমীর কলেজের ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, মাহবুব হাওলাদার, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত, সঞ্জয় শর্মা, এনামুল হক সামী, সাজ্জাদ হোসাইন, তাহমিনা, হাবিব হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.