Sylhet Today 24 PRINT

দায়িত্বে অবহেলার অভিযোগে জুড়ী থানার ওসি প্রত্যাহার

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৮

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

তাকে রোববার (২২ জুলাই) প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

জানা যায়, গত ১৩ জুলাই জুড়ী উপজেলা সদরের সায়েম আহমদ নামের এক ব্যক্তির বাসায় যাওয়া সন্দেহজনক জনৈক এক ব্যক্তি সম্পর্কে জানতে পুলিশ সেখানে যায়। এরপর বাসার মালিক পুলিশের সাথে ক্ষুব্ধ আচরণে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনায় জুড়ী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার প্রধান আসামী সায়েমকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওসি জালালের বিরুদ্ধে। এ ঘটনার প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আজ সোমবার ফের সায়েমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান- কর্তব্য কাজে অবহেলার জন্য জুড়ী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ওই থানায় নতুন ওসি নিয়োগের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.