Sylhet Today 24 PRINT

হাত পাখার সমর্থনে গণসংযোগে সিলেট আসছেন কেন্দ্রীয় নেতারা

নিউজ ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেনের হাত পাখার পক্ষে গণসংযোগ করতে সিলেট আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশেরর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোমবার (২৩ জুলাই) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার (২৪ জুলাই) ডা. মোয়াজ্জেম হোসেনের পক্ষে গণসংযোগে অংশ নেবেন এ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এসময় ইসলামী আন্দোলন ও তার সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয়  যুগ্ম মহাসচিব ও জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও  সাবেক  মেয়র প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ, ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী যুব আন্দোলন এস কেন্দ্রীয় সভা সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম সহ উপস্থিত থাকবেন কেন্দ্র থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.