নিউজ ডেস্ক | ২৩ জুলাই, ২০১৮
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগ কালে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ এহছানুল হক তাহের বলেছেন, সমতার ভিত্তিতে সবার উপভোগ্য সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়তে আমি বদ্ধপরিকর। নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুষম বণ্টন নিশ্চিত করাই আমার লক্ষ্য।
তিনি সোমবার দিনভর সিলেট নগরীর জল্লারপার ও জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে হরিণ মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, মুখতার আহমেদ তালুকদার, আলমগীর হোসেন রিয়াদ, দীপক মোদক বিলু, পীযুষ মোদক, অসিত বর্ধন, সুমন পাল, মো. সাজ্জাদুর রহমান, মো. নুরুল ইসলাম প্রমুখ।