নিউজ ডেস্ক | ২৪ জুলাই, ২০১৮
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে সোমবার (২৩ জুলাই) সিলেট নগরীর বিভিন্নস্থানে পথসভা ও গণসংযোগ করেছে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার (২৩ জুলাই) সকালে নগরীর মেদিনীবাগ, বন্দরবাজার, কালীঘাট এবং আখালিয়ার নতুন বাজারে আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনকে সাথে নিয়ে নগরীর পথসভায় অংশগ্রহণ করেন।
এসময় ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, আরিফুল হক চৌধুরী নগরীর উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। যা প্রতিটি এলাকায় মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। মেয়রের দায়িত্বপালনকালে তিনি দুই বছরে যত উন্নয়ন করে দেখিয়েছেন তা নগরবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। মানুষের ভালোবাসাই বলে দেয়, তিনি আবার বিজয়ী হবেন এবং নগরবাসীর সেবা করার সুযোগ পাবেন।
গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর উন্নয়নে কাজ করেছি দুইটি বছর। জনগণকে আর নতুন করে বলার দরকার নেই। মানুষ আজ প্রতিনিয়ত তাঁর সুফল পাচ্ছে। আমার ভালো কাজ করার কারণেই মানুষ আমাকে ভালোবাসে। এই ভালোবাসায় কোনো ফাটল ধরাতে পারবেন। যতই ষড়যন্ত্র করুন না কেন, জনগণকে বোকা বানাতে পারবেন না। জনগণ জানে কে উন্নয়ন করতে পারে, আর কে পারে না।
পরে সোমবার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদ থেকে শুরু করে ধানের শীষের সমর্থনে খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের আরিফুল হক চৌধুরীর সাথে পথসভায় অংশ নেন।
পথসভায় খেলাফত মজলিসের মহাসচিব ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের নির্বাচন সমন্বয় কমিটির সদস্য সচিব ড.আহমদ আবদুল কাদের বলেন,‘সিসিক নির্বাচনে আরিফুল হক চৌধুরীই হচ্ছেন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী। তিনি দীর্ঘ তিন বছর কারাবন্দী থাকা স্বত্বেও মাত্র ২২ মাসে আধ্যাত্মিক নগরীর যে উন্নয়ন করেছেন, তার পুরস্কার স্বরূপ নগরবাসী আবারো তাকে বিজয়ী করতে বদ্ধ পরিকর।’
তিনি আরো বলেন,'আজ থেকে ৫ বছর আগেও এই নগরীর রাস্তা-ঘাট ঘিঞ্জি ছিল, ড্রেন-খাল ও নালা অপদখলে ছিল। আরিফুল হক দায়িত্ব পেয়েই এসব সমস্যা সমাধানে যে ভূমিকা পালন করেন,তার সুফল আজ নগরবাসী ভোগ করছেন। সিলেট এসে মাঠের যে অবস্থা দেখছি, তাতে মনে হয়েছে আরিফুল হকের বিজয় নিশ্চিত।
তিনি বলেন, তাই কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বিশদলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হকের বিজয় নিশ্চিতে ময়দানে থাকার জন্য জোটের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
খেলাফত মজলিশের পথসভায় মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ আবদুল হান্নান, জেলা সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাওলানা আহমদ বেলাল, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, হবিগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার রহমান চৌধুরী শামীম, সিলেট মহানগর সহ সেক্রেটারি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা সহ সেক্রেটারি মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা অলিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ শাহিন, পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও পশ্চিম জেলা সভাপতি জারির হুসাইন প্রমুখ।
সন্ধ্যার পর নগরীর কালীঘাটে আয়োজিত পথসভায় মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক কলিম উদ্দিন মিলন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাছের রহমান, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, বিশিষ্ট সমাজসেবী মিজান আজিজ সুইট, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি সিরাজ আহমদ, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর, ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দীপন, রহম উল্লাহ খান, আনা মিয়া, আশফাক আহমদ, হুমায়ুন কবির মিতু, শামসুল আলম, ছবুর আহমদ জালাল, কায়েস ববস, তামিম আহমদ বেদার, শাহিন আহমদ, সুরুজ আলী, সুমন চক্রবর্তী প্রমুখ।
পরে আখালিয়ার নতুনবাজারে ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভায় ওয়ার্ড সভাপতি আব্দুল হাদী মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারি এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির উপদেষ্টা শেখ মকবুল হোসেন মকু, আজমল হোসেন, সিরাজ খান, আব্দুল জব্বার তুতু, আলী হোসেন মুক্তার, সবুর আহমদ, সুফান আহমদ, শিহাব খান, সজিব, শায়েস্তা মিয়া, চান মিয়া, রাজা মিয়া প্রমুখ।