Sylhet Today 24 PRINT

আরিফের নির্বাচনী প্রচার সেলের প্রধান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচার সেলের প্রধান জুরেজ আব্দুল্লাহ গুলজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুলাই) ভোররাতে নগরীর হাওয়াপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।

জুরেজ আব্দুল্লাহ গুলজার বিএনপির সমর্থক এবং এসিড সন্ত্রাস নির্মূল কমিটি জেলার সাধারণ সম্পাদক। তিনি আরিফের নির্বাচনী প্রচার সেলের প্রধানও ছিলেন।

কোতোয়ালি মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারা বেগম জানান, বিএনপির দলীয় একটি মারামারির মামলায় গুলজারকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.