Sylhet Today 24 PRINT

মিথ্যা মামলা দিয়ে সরকার সিলেটে ফাঁকা মাঠে গোল দিতে চায়: ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকার সিলেট সিটি নির্বাচন নিয়ে সুদুরপ্রসারী ষড়যন্ত্রে মেতে উঠেছে। ধানের শীষের নিশ্চিত বিজয়কে তারা নস্যাৎ করতে চায়। মিথ্যা মামলা দিয়ে সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে হয়রানী করে সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায়। আমার বিশ্বাস সিলেটের গণতন্ত্রকামী জনতা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ৯টায় রাজধানীর উত্তরাস্থ তাঁর বাসভবনে সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে গেলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিলেটের বর্তমান সামগ্রিক পরিস্থিতি অবহিত করেন। বিএনপির মহাসচিব সিলেটের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক ও যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.