Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে শেলটেক কোম্পানিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলায় শেলটেক কোম্পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন আহমদ (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১টায় দরবস্ত শেলটেক পাওয়ার টেকনোলজি লি. এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সুমন আহমদ (২০)৷

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের লাইন মাটিতে পড়ে থাকা অবস্থায় এর উপর দিয়ে রড নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে শেলটেক টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নূল জাকির জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহতের সংবাদ পেয়ে দ্রুত লাশ উদ্ধারের জন্য শেলটেক কোম্পানিতে অফিসার প্রেরণ করেছি৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.