Sylhet Today 24 PRINT

যুগপূর্তিতে নগরীতে এনটিভির শোভাযাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৫

সিলেটে এনটিভির যুগপুর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ র‌্যালি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালিটি আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপস্থিত শুভানুধ্যায়ীরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে একই সঙ্গে পথচলায় কথা বলেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবার সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান আল আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহি উদ্দিন সেলিম, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুল, যুগান্তরের সিলেট প্রতিনিধি আব্দুর রশিদ রেনু, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, দেশ টিভির ব্যুারো প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী, ভিডিও ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিস রহমান, যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, মাছরাঙা টেলিভিশনের ব্যুারো ইনচার্জ শাকির হোসাইন, ক্যামেরাপার্সন শুভ্র রাজন, এস এ টিভির ব্যুারো প্রধান আবদুল আলিম শাহ, ক্যামেরাপার্সন শ্যামানন্দ শ্যামল, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার গোলজার আহমেদ, স্টাফ ক্যামেরাপার্সন শফি আহমেদ, বাংলা টিভির ব্যুরো প্রধান আহমাদ সেলিম, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি এ এ চৌধুরী শিপার, সম্মিলিত নাট্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন জয়নাল আবেদীন আজাদ, হোটেল গোল্ডেন সিটির ম্যানেজার মোস্তফা ইউসুফ জালাল, ব্যবসায়ী মুরাদ বক্স, তিব্বিয়া কলেজ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ইউনানী চিকিৎসক এমদাদ মিয়া, সুমন খানসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.