Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের বাবুল দস্তিগার আর নেই

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের প্রভাষক জয়দ্বীপ পাল (সংগ্রাম) এর মামা শমশেরনগর বাজারের এয়ারপোর্টের রোডের ব্যবসায়ী ও সাবেক কৃতি ফুটবলার বাবুল দস্তিদার (৬৮) আর নেই।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় শমশেরনগরস্থ স্থানীয় শ্মশানঘাটে তাঁর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।


তিনি শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের খন্ডকালীন প্রভাষক চিত্রা দস্তিদারের পিতা। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.