Sylhet Today 24 PRINT

মাধবপুরে জামাতা হত্যা মামলায় শ্বাশুড়ি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন রেলস্টেশন কোয়ার্টারে জামাতা মারুফ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাঁর শ্বাশুড়ি কুলসুমা আক্তার (৫০) কে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৩ জুলাই) বিকেলে থানার এসআই আজিজ নাইম তাঁকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেন। তিনি রতনপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী।

কুলসুমা আক্তারকে আটকের সত্যতা নিশ্চিত করে থানার ডিউটি অফিসার শিবানী দাস জানান, মঙ্গলবার দুপুরে মারুফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.