Sylhet Today 24 PRINT

মই মার্কার সমর্থনে সিলেট জেলা বারে আবু জাফরের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কার সমর্থনে সিলেট জেলা বারে গণসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) সিলেট জেলা বারে সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত আইনজীবীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করা হয়।

আইনজীবীদের সাথে গণসংযোগকালে আবু জাফর বলেন, সবার জন্য বাসযোগ্য নগীর গড়তে আপনাদের সহযোগিতা ও মই মার্কায় ভোট চাই।

এছাড়া দিনব্যাপী নগরীর বন্দর, জিন্দাবাজার, চৌহাট্টায় গণসংযোগ এবং সুরমা পয়েন্টে মই মার্কার সমর্থনে পথসভা করা হয়।

জেলা বারে গসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফরের সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, এডভোকেট ফজলুর রহমান সিপু, বিদ্যুৎ দাশ বাপন, উজ্জ্বল রায়, রনেন সরকার রনি, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, বাসদ নেতা রাহাত আহমদ প্রমুখ।

এছাড়া দিনব্যাপী গণসংযোগে ছিলেন বাসদ নেতা রাহাত আহমদ, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী রাজীব, তিতুমীর কলেজের ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, মাহবুব হাওলাদার, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত, সঞ্জয় শর্মা, এনামুল হক সামী, সাজ্জাদ হোসাইন, তাহমিনা, হাবিব হোসাইন, আলী হায়দার সাকিব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.