Sylhet Today 24 PRINT

নৌকার সমর্থনে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচারণা সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদ উদ্দিন আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, রবিন পাল, সুজন মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারওয়ার কবির প্রমুখ।

প্রচারণা সভায় স্থানীয় ও যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.