সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আজ বুধবার। বিকেল তিনটায় নগরীর জিন্দাবাজারস্থ গোল্ডেন সিটি হোটেলে হল রুমে ইশতেহার ঘোষণা করবেন তিনি।
আবু জাফরের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিপিবি সিলেট জেলার সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সিলেটের সকল প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে, আজ দুপুর ১২টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানও তাঁর ইশতেহার ঘোষণা করবেন।