সুনামগঞ্জ প্রতিনিধি | ০৩ জুলাই, ২০১৫
সুনামগঞ্জ সদর মডেল থানায় কমিউনিটি পুলিশিং এবং সার্ভিস ডেলিভারি সেন্টরের শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ সকাল সারে ১০টায় এ উপলক্ষে এক মতভিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতভিনিময় সভায় পুলিশ, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ পুািলশ সুপার হারুন অর রশীদে সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মোখলেসুর রহমান বিপিএম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম, এডভোকেট শফিকুল আলম পিপি।
প্রধান অতিথির বক্তব্যে মোখলেসুর রহমান বিপিএম বলেন, একবারে সাধারণ খেটে কাওয়া মানুষ যাতে তাদের অভিযোগ দুঃখ কষ্টের কথা সহজে পুলিশের কাছে তাই সরকার এই ব্যবস্থা নিয়েছে। আমাদের পুলিশ বাহিনীকে সেবার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। বর্তমানে কারও বিরোধ্যে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাওকে ছার দেয়া হয়না। সে যেই হউক উল্লেখ করে কর্মরত পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দেন।
পরে সুরমা নদীতে দেশিয় জাতের বিভিন্ন প্রজাতির ৪শত কেজি মাছের পোনা অবমুক্ত কারা হয়। সন্ধ্যায় পুলিশের ইফতাার মাহফিলে তার যোগদানের কথা রয়েছে।