জামালগঞ্জ প্রতিনিধি | ২৫ জুলাই, ২০১৮
সুনামগঞ্জের জামালগঞ্জে বিপুল পরিমাণ গাঁজার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ জুলাই) গাঁজাসহ আবুল হোসেন নামের ওই মাদক ব্যবসায়ীকে জামালগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তিনি উপজেলার লম্বাবাঁক গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
জানা গেছে, র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল সোমবার মধ্যরাতে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নজাতপুর গ্রাম থেকে ৮ কেজি গাঁজা সহ আবুল হোসেনকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।