Sylhet Today 24 PRINT

কামরানের সমর্থনে দিলীপ বড়ুয়ার গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

সিলেট সিটি নির্বাচনে ১৪ দলের মনোনীত প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া

বুধবার (২৫ জুলাই) সকালে নগরীর বন্দরবাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন , বাংলাদেশ গণ আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট এস.কে সিকদার, বাংলাদেশ গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমদ মুক্তা মঞ্জু, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন, গণ আজাদী লীগের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুল হাই সবুজ, গণ আজাদী লীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহাগ, সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি মোমেদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদ আলী, সহসাধারণ সম্পাদক জয়নাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ ফাতেমা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক রেজিনা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক রাগীব আলী, সমাজকল্যাণ সম্পাদক রুহেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজন আহমদ, নির্বাহী সদস্য আলী হোসেন প্রমুখ।

গণসংযোগকালে বক্তারা বলেন, দেশের মানুষ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত বিশ্বের দোরগোড়ায় পৌঁছেছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.