Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা আব্দুস সহিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা মো. আব্দুস সহিদ। বুধবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে হযরত শাহজালাল (রহ.) এর মাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বুধবার (২৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তিনি ৫নং ওয়ার্ডের খাসদবীর এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সালাম প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উল্লাহ খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বীর প্রতীক আব্দুল মালেক, আব্দুল আউয়াল, মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু, হাজী ঈসরাইল মিয়া, রুবেল মিয়া, রিয়াদ আহমদ রাবেল, কামাল মিয়া, রেজওয়ান আহমদ, নিয়ামত উল্লাহ, ইবদাত আহমদ শাহজাহান, এমদাদুল হক সোহাগ, এম.এ. মুগনী খোকা, ব্যাংকার কামরান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.