কমলগঞ্জ প্রতিনিধি | ২৫ জুলাই, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ফার্মেসিসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গাবাজারে জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও নেজারত শাখার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান জানান, কালেঙ্গাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল, ৩টি ফার্মেসি ও ১টি হোমিওপ্যাথিক ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকায় মোট ৭টি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।