Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বন্ধু শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৮

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বন্ধু শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে ও পিছিয়ে পড়া ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে পাঠদানের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প হিসাবে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এপ্রিল মাস থেকে পর্যায়ক্রমে ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষক বন্ধু শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বুধবার ছিল এ কর্মশালার সমাপনী দিন। এ জন্য কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে ২ লাখ টাকাও বরাদ্দ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.