কমলগঞ্জ প্রতিনিধি | ২৫ জুলাই, ২০১৮
'ইমার্জেন্সি সাপোর্ট টু দ্যা ফ্লাড এফেক্টেড পিপল অফ সিলেট এন্ড মৌলভীবাজার জেলা' প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে ইউকে এইড ট্রাস্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ও এফআইভিডিবির বাস্তবায়নে মোট ৬০০ উপকারভোগী পরিবারকে শর্তহীনভাবে জনপ্রতি ৪৫০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪৫ জন প্রতিবন্ধীকে আরো ১০০০ টাকা করে বেশি দেয়া হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) দুই দিনব্যাপী বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনে আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিনিধি তৌহিদুল ইসলাম, নুসরাত আমিন, আমিনা বেগম রোজিনা, এফআইভিডিবির কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেন, ফিন্যান্স অফিসার মো. আব্দুল ওয়াহাব, এইচ আর এসোসিয়েট আহমদ হোসেন চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মিন্টু রঞ্জন আচার্য্য, ফিল্ড ফ্যাসিলেটর শাহ মো. জাহাঙ্গীর আলম, মো. সুবহানুর রহমান, মো. জুয়েল মিয়া, সালাউদ্দিন, মো. আবু বক্কর সিদ্দীক, আদমপুর ইউপি সদস্য রেজাউল করিম, মো. হেলাল উদ্দিন, মো. আছকর খান, সুনিল কুমার সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ জনের মধ্যে নগদ মোট ২৭ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। একইভাবে ইসলামপুর ইউনিয়নের ৭০০ জনের মধ্যে নগদ মোট ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।