সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নগরে গণসংযোগ করেছে সিলেট জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদ।
বুধবার (২৫ জুলাই) দুপুরে নগরের সুরমা পয়েন্ট থেকে গণসংযোগ শুরু করে কোর্ট পয়েন্টসহ বিভিন্ন সড়কের ক্রেতা-ব্যবসায়ী ও পথচারীদের কাছে সদ্য সাবেক মেয়র আরিফুল হকের উন্নয়নমূলক কর্মের চিত্র তুলে ধরেন তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পেশাজীবী পরিষদরে আহবায়ক ডা. শামীমুর রহমান, সদস্য সচিব ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, ডা. মুসাদ্দেক চৌধুরী, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট মো. আতিকুর রহমান সাবু, বদরুল আহমদ চৌধুরী, মহসিন আহমদ চৌধুরী, ইকবাল আহমদ, তানভির আখতার খান, মো. ফজলে রাব্বি, অধ্যাপক মাহমুদুল আলম মারুফ, সাংবাদিক বদরুদ্দোজা বদর সহ বিভিন্ন পেশাজীবীবৃন্দ।