Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মাদকবিরোধী সমাবেশ বৃহস্পতিবার, অতিথি র‍্যাব মহাপরিচালক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড়ে বৃহস্পতিবার (২৬ জুলাই) মাদকবিরোধী মহাসমাবেশ ও কনসার্ট অনুষ্ঠিত হবে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র‍্যাব এর মহাপরিচালক বেনজির আহমেদ।

বৃহস্পতিবার দুপুর ২টায় লাউড়েরগড় উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ ও কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।

সমাবেশে আরও উপস্থিত থাকবেন লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার জনাব বরকতুল্লাহ খান।

আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা বলেন, হাওরের সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলার লক্ষ্যে আমরা এই সমাবেশের আয়োজন করেছি। এলাকায় ব্যাপক সাড়া জেগেছে। আশা করি ব্যাপক উপস্থিতিতে সমাবেশ সফল হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.