Sylhet Today 24 PRINT

সম্মেলনকে স্বাগত জানিয়ে মহানগর ছাত্রলীগের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৫

শনিবার অনুষ্ঠিতব্য সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। শুক্রবার বিকেলে মিছিলটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রুহেল তরফদার, জিয়াউল হক জিয়া, মো. আলী কামাল সুমন, যুগ্ম সাধারন সম্পাদক ময়নুল হক ইলিয়াছি দিনার চৌধুরী, মিঠু মোহন দেব, ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুয়েব আহমদ সানু, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তামিম সিদ্দিকি, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শহীদুল হক রাসেল, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সায়মন মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.