Sylhet Today 24 PRINT

আমি ফাঁপা বুলি আওড়াই না উন্নয়নের জন্য কাজ করি: আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

আরিফুল হক চৌধুরী বলেছেন, আমার রাজনীতি জীবনের লক্ষ্যই হল মানুষের কল্যাণ করা। আমি কোনো অন্যায় চিন্তা করি না। যখন মেয়র নির্বাচিত হয়েছি তখনই সিদ্ধান্ত নিয়েছি, আমি সাধারণ মানুষের মেয়র হবো। তাদের সুখে-দু:খে সবসময় পাশে দাঁড়াবো। যার কারণে সিলেটে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আমি ফাঁপা বুলি আওড়াই না, প্রকৃত উন্নয়নের জন্য কাজ করি। আমি কাজে বিশ্বাসী। নগরবাসীর উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, আপনারাই জানেন সিলেটে কত উন্নয়ন হয়েছে। জরাজীর্ণ নগরী থেকে একটি আধুনিক গড়ে তুলার লক্ষ্যে প্রচেষ্টার সাক্ষী আপনারাই। আপনাদের ভালোবাসা আমাকে এই বিশ্বাস এনে দিয়েছে, আমাকে আবার আপনাদের সেবার সুযোগ দেবেন।

বুধবার (২৫ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আরিফুল হক চৌধুরী বিকাল চারটায় ধানের শীষের সমর্থনে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার, কাজী ম্যানশন, ফেডারেল মার্কেট এবং বাদ সন্ধ্যায় শেখঘাটস্থ শেখ জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড় সিটি স্টাফ কোয়ার্টার ও বাগবাড়ী এতিম স্কুল এলাকায় পথসভা এবং তাতীপাড়ায় উঠান বৈঠকে যোগদান করেন।

এসব পথসভা ও গণসংযোগে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু, ইঞ্জিনিয়ার মনসুফ আলী।

পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, আরিফুল হক চৌধুরী সাধারণ মানুষের নেতা। আপামর জনতার নেতা তিনি। সাধারণ মানুষের সুখে-দু:খে যিনি পাঁশে দাঁড়ান তিনিই তো সবার আপন। নগরীর অলি-গলিতে সাধারণ মানুষের হৃদয়ে ভালোবাসার যে স্ফূরণ দেখেছি, এই ভালোবাসা আরিফুল হকের বিজয় সুনিশ্চিত করবে। নগরীর মানুষ আরিফুল হক চৌধুরীকে বুকে তুলে নিয়েছে। আপামর জনতা ঐক্যবদ্ধ হয়েই আরিফুল হককে বিজয়ের মালা পরাবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, আরিফুল হক চৌধুরী মেয়র থাকাবস্থায় সিলেটে যত উন্নয়ন হয়েছে, তা অকল্পনীয়। তিনি কাজে বিশ্বাসী বলেই এমন করতে পেরেছেন। মানুষের ভালোবাসা তাঁকে এমন অনুপ্রেরণা দিয়েছে, তিনি আবার মেয়র নির্বাচিত হলে সিলেট নগরীকে একটি পুষ্প নগরী হিসেবে গড়ে তুলবেন এতে কোনো সন্দেহ নেই। আপামর জনতার সেবক হিসেবে আরিফুল হক চৌধুরী যে ভালোবাসা পেয়েছেন, সেবার করার মাধ্যমেই তিনি তার মূল্যায়ন করবেন।

সিটি সেন্টার, কাজী ম্যানশন এবং ফেডারেল মার্কেটে গণসংযোগকালে অংশ নেন জিয়াউল গণি, আরেফীন জিল্লুর, মিলাদ আহমদ, নিজাম উদ্দিন, রুহুল আলম, আবু সুফিয়ান, লুৎফুর রহমান খান, আনোয়ার হোসেন, আহমদ এবং মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়া বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মী।

বিভিন্ন সাথে পথসভায় অংশ নেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, আতাউর রহমান জায়গীরদার, মো. ইছাম উদ্দিন খান, মো. শাহ আলম, আব্দুল মান্নান, রাজন আহমদ, নাজমুল ইসলাম, জুবের আলম চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, শাহিদুর রহমান শাহিদ, এইচ এ সোয়েব, মুরাদ আহমদসহ বিএনপি, ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ বিপুলভাবে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.