Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় পুলিশের উপর ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০১৮

সিলেটের দক্ষিন সুরমা এলাকার মুমিনখলা রেলক্রসিংয়ে এক পুলিশ সদস্যের উপর ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় আবু রায়হান নামে দক্ষিণ সুরমা পুলিশের এক উপ-পরিদর্শক আহত হয়েছেন।

বুধবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা জানান, আবু রায়হান ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পথে এ হামলা হয়। এসময় একটি ককটেল বিস্ফোরিত হয় এছাড়া দুইটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করেছে পুলিশ।

ওসি জানান, আহত আবু রায়হান হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে বাসায় ফিরেছেন।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মো. আজবাহার আলী শেখ জানিয়েছেন, এসআই রায়হান মোটরসাইকেল যোগে রেল ক্রসিং এলাকায় যাওয়ার পর কয়েকজন লোক মিছিল করে এসে তার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কি স্লোগান দিয়ে মিছিল হচ্ছিল তা তিনি জানাতে পারেন নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.