সিলেটটুডে ডেস্ক | ২৬ জুলাই, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে গণসংযোগ করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হুসেন
বুধবার নগরীর শিবগঞ্জ, মিরাবাজার, রায়নগর এলাকায় নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন তিনি।
এরপর নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন সময় নগরবাসীর কাছে কামরান ভাইয়ের সালাম পৌঁছানোর, তাই বসে থেকে লাভ নেই। প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রেখে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে নি, আগামীতে ও পারবে না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বাবু, সাবেক ছাত্রনেতা রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, আমিন হোসেন, এম.মাহমুদ আলী, জাহিদুর রহমান, তারেক আহমদ, মুমিন হোসেন সাকিব, মিজানুল হক, সুমন আহমদ, তারেক আহমদ, আল-আমিন, কয়েস আহমদ, মাসুম আহমদ, উজ্জ্বল আহমদ, ইসমাইল আলী, মারুফ আলী, মামুন আহমদ, মাহদী হাসান, সাব্বির আহমদ, সায়েম আহমদ, স্বজল তালুকদার, নাঈম খাঁন, দুলাল মো. রবি, মো. রাজন, সুজল মিয়া, মো. রুমেল আহমদ, সুজেল আহমদ, আলি আহসান জেবুল, দিদারুল আলম, আহমেদ শাকির, বেলায়ত হোসেন নাদিম, শহিদুল ইসলাম, ছাব্বির আহমদ, আশিকুর রহমান, এইচ মাহমুদ মুন্না, আল আজিজ তায়েফ, আমিরুল ইসলাম, ইব্রাহিম আহমদ, আশিষ সুত্রধর, শহিদুল ইসলাম, শাহিদুর রহমান বাবলু, মামুন আহমদ চৌধুরী, ফজলুল হক রবিন, আব্দুর রহমান, মুক্তাদির চৌধুরী, সাদি চৌধুরী, বাধন, মাহিন চৌধুরী, আব্দুস সামাদ প্রমুখ।