Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফয়জুন্নেছা (৫০) নামে এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলজংশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়জুন্নেছা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মৃত ছামির উদ্দিনের স্ত্রী।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে করে কুলাউড়া যাচ্ছিলেন ফয়জুন্নেছা। পথে শায়েস্তাগঞ্জ জংশনে থামলে ফয়জুন্নেছা ট্রেন থেকে নেমে প্লাটফর্মে যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.