মৌলভীবাজার প্রতিনিধি | ২৬ জুলাই, ২০১৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে শহরের কুসুমবাগ এলাকা থেকে এ মিছিলটি বের করা হয়।
এসময় মিছিলে থেকে খালেদা জিয়ার মুক্তির দাবী ছাড়াও যুবদল কেন্দ্রীয় সংসদের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবী জানানো হয়।
দুপুরে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের নেতৃত্বে শহরের কুসুমবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এস আর প্লাজার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম মুহিত, যুবদল নেতা জিল্লুর রহমান, মোবারক হোসেন সহ অন্যান্যরা।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেয়া রায়কে ‘সাজানো রায়’ আখ্যায়িত করে এ রায় প্রত্যাখ্যান করে অবিলম্বে বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা।