সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ জুলাই, ২০১৮
র্যাব এর মহাপরিচালক (বিপিএম) অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, বাঙালি জাতি যতবারই ঐক্যবদ্ধ হয়েছে ততবারই বিজয়ী হয়েছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি এবং সফলও হয়েছি। বাঙ্গালী জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছি তা ১৯৭১ সালেই হোক গণতন্ত্রের জন্য হোক আমার স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে বিজয় চিনিয়ে এনেছি।
বুধবার (২৫ জুলাই) রাত ৮টায় পুলিশ লাইনস অডিটোরিয়াম হলে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আমরা বাংলাদেশ থেকে মাদককে নিশ্চিহ্ন করতে পারবো। মনে রাখতে হবে আমরা যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী আমাদের বেতন-ভাতা কিন্তু জনগণের ট্যাক্স এর টাকায় দেয়া হয়।
পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালকের সহধর্মীনি জিসান মির্জা।
সাংস্কৃতিক সন্ধ্যায় এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেন, এডিসি জেনারেল মো. নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে।