সংবাদ বিজ্ঞপ্তি | ২৬ জুলাই, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।
নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিষদের পক্ষ থেকে কয়েকটি টিমে ভাগ হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের গণসংযোগ চালানো হয়।
নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ কালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা কর্মীরা ছাড়াও সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।