Sylhet Today 24 PRINT

ধানের শীষের সমর্থনে জাসাসের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও প্রচারণা করেছেন জাসাসের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) নগরীর রংমহল টাওয়ার থেকে শুরু হয়ে চৌহাট্টা এলাকায় ধানের শীষের সমর্থনে জাসাসের নেতৃবৃন্দ গণসংযোগ করেন। এর আগে নেতৃবৃন্দ নগরীর উপশহর এলাকায় গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় জাসাস সহ সভাপতি চিত্র নায়িকা শাহনুর শায়লা, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুকন, জেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন, মহানগর জাসাস সভাপতি মুসা রেজা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ রানু, মহানগর সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, জেলা সহ সভাপতি এড ফখরুজ্জামান, মহানগর সহ সভাপতি মোস্তফা বেলাল লাহিন, বাবর আহমদ, ইফতেখার আহমদ বিপুল, জেলা সহ সভাপতি রাসেল আহমেদ, আব্দুল করিম, মহানগর সহ সভাপতি রফিকুল বারী রোমান, জেলা সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খান, মহানগর সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক সি এম আরিফ আব্দুল্লাহ, সাঈদ মেহদী সাদি, আমির হোসেন, গীতিকার তসির আলী, আফজাল রিপন, তুষার দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.