Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় অগ্নিকান্ডে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কুলাউড়া প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০১৫

কুলাউড়া উপজেলার রাঙ্গীছড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দু’টি দোকান। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাঙ্গীছড়া বাজারের সমল নাইডুর মার্কেটে বিদুৎ সর্ট সার্কিটের মাধ্যমে অগুনের সূত্রপাত ঘঠে। এতে মুহুর্তেই মার্কেটে থাকা সমল নাইডুর মুদি দোকান ও শফিউল্লার ফার্নিচারের দোকান পুড়ে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.