Sylhet Today 24 PRINT

বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যায় যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের বিরুদ্ধে নগরীর এয়ারপোর্ট থানায় এ মামলা দায়ের করেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি গৌসুল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে নগরীর চৌখিদেখি এলাকায় বদর উদ্দিন আহমদ এর নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে কামরান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দরা। এ হামলায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.