Sylhet Today 24 PRINT

নৌকার পক্ষে মাঠে এমপি এহিয়া

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে প্রচারণায় মাঠে নেমেছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর আহবায়ক ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি।

শনিবার (২৮ জুলাই) দুপুরে নগরীর একটি হোটেলে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনের পর কামরানের সমর্থনে প্রচার প্রচারণায় অংশ নেয়ার ঘোষণা দেয় জাপা।

যদিও বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি নির্বাচনের আইন অনুযায়ী সাংসদদের উপস্থিত না হওয়ার বাধ্যবাধকতার কারণে ইয়াহইয়া চৌধুরী এমপির উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, আমি সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক হিসেবে এখানে উপস্থিত হয়েছি। সিসিক নির্বাচনে কোন ধরনের প্রচার প্রচারণায় অংশ নেব না।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরক্ষনেই নগরীর তালতলা এলাকায় পার্টির অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণে নেমে পড়েন ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.