Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শিক্ষিকা লাঞ্চিত, স্কুল কমিটির সভাপতির অপসারণ দাবি

দিরাই প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় দিরাই পৌর শহরের থানা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, শিক্ষক দানিস মিয়া, আবু হেনা, শিক্ষিকা তানজিনা রায় প্রমুখ।

বক্তারা অবিলম্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হকের অপসারণ দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.