Sylhet Today 24 PRINT

ছাতকে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩

ছাতক প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জামালগঞ্জের বড় গাইট্টার মুক্তার হোসেন ও শফিকুল ইসলাম, নোয়াগাওয়ের মুতালেব হোসেন, ছাতক সদর ইউপির মুজাম্মেল হোসেন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে রফিকুল ইসলাম ফেনু পরিবহন ও সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা এবং ব্রিজের ওপারে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.